📘 দুআ বিশ্বকোষ (আরবি উচ্চারণ সহ) বইটির ভেতরের একটি পেইজ
(দুআ মুমিনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার)
জীবনের প্রতিটি অধ্যায়েই দুআ প্রয়োজন—হোক তা সুখ, দুঃখ, অসুস্থতা, হতাশা, ক্যারিয়ার কিংবা পারিবারিক টেনশন। দুআই এমন এক ইবাদত, যার মাধ্যমে বান্দা সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলে। কিন্তু সেই দুআ যদি শুদ্ধ শব্দে, সঠিক অর্থ ও আদবের সাথে আদায় না হয়—তাহলে আমরা নিজেরাই এর পূর্ণ প্রভাব থেকে বঞ্চিত হয়ে যাই।
এই প্রয়োজন থেকেই সংকলিত হয়েছে “দুআ বিশ্বকোষ”—একটি পূর্ণাঙ্গ, নির্ভরযোগ্য ও হাদীসভিত্তিক দুআ ও যিকিরের সংকলন।
✨ এই বইতে যা থাকছে—
- 📌 প্রায় ১২০০ দুআ ও যিকির
- 📌 সহজ ও শুদ্ধ বাংলা উচ্চারণ (আরবি না জানলেও আমলযোগ্য)
- 📌 প্রতিটি দুআর অর্থ ও প্রেক্ষাপট
- 📌 দুআ কবুলের আদব, সময় ও স্থান
- 📌 বিপদ, অসুস্থতা, ডিপ্রেশন, ক্যারিয়ার ও পারিবারিক জীবনের জন্য প্রয়োজনীয় দুআ
- 📌 মাসনুন ওজিফা, দরুদ, আমল ও ফজিলত
- 📌 রঙিন হরফে সাজানো দুআ—সহজে চেনা ও মনে রাখার জন্য
- 📌 সহীহ হাদীসের রেফারেন্সসহ উপস্থাপন
- বইটির পেইজ সংখ্যাঃ 672, কভার : হার্ড কভার,
📚 গ্রন্থসূত্র
ইমাম নববির আল-আযকার,
ইবনুল জাযারির হিসনে হাসীন,
সাঈদ আল-কাহতানির আদ-দুআ ওয়ায যিকির ওয়াল ইলাজ বির রুকা
সহ আরও প্রায় ৩০টি নির্ভরযোগ্য কিতাব থেকে সংকলিত।
👉 নবীন–প্রবীণ, নারী–পুরুষ—সব পাঠকের জন্যই এটি একটি অপরিহার্য আমলি গাইড, ইন শা আল্লাহ।
বইটিকে যেভাবে সাজানো হয়েছে


কি আছে এই বইতে?
📗 মনের মত সালাত বইটির ভেতরের একটি পেইজ
(সালাতে মনোযোগ ও খুশুখুযু ফিরে পাওয়ার পথনির্দেশ)
সালাত কি শুধু আদায় করলেই শেষ?
নাকি সালাত এমন এক ইবাদত, যেখানে মন, হৃদয় ও আত্মা—সব একসাথে উপস্থিত থাকা জরুরি?
আমাদের অনেকেরই বাস্তবতা হলো—
- সালাত শেষ হয়ে যায়, কিন্তু মন কোথায় ছিল মনে থাকে না
- সালাতে দাঁড়াতে অলস লাগে
- খুশুখুযু হারিয়ে যায়
- গাফলতি আর শয়তানের ওয়াসওয়াসায় মন ছুটে বেড়ায়
এই সমস্যাগুলোর বাস্তব ও আত্মিক সমাধান নিয়েই লেখা “মনের মতো সালাত”।
🌿 এই বইটি আপনাকে সাহায্য করবে—
- 🕌 সালাতে মনোযোগ ও অনুভব ফিরিয়ে আনতে
- 🕌 খুশুখুযু নষ্ট হওয়ার কারণ চিহ্নিত করতে
- 🕌 শয়তানের ফাঁদ ও ওয়াসওয়াসা মোকাবিলা করতে
- 🕌 সালাতকে দায় নয়, প্রশান্তির উৎসে পরিণত করতে
রাসূল ﷺ–এর সালাত ছিল তাঁর চক্ষুর শীতলতা।
এই বইটি আপনাকে সেই সালাতের স্বাদ ফিরে পাওয়ার পথে এগিয়ে নিতে চেষ্টা করবে—ইন শা আল্লাহ।
👉 যারা চান সালাতকে শুধু রুটিন নয়, বরং আত্মিক সংযোগে রূপ দিতে—এই বই তাদের জন্য।


Reviews
There are no reviews yet