21%OFF
Sale!

আমল বিশ্বকোষ

TK. 900.00৳  709.00৳  You save 191.00৳  (21%)

এই বইটি সাজানো হয়েছে ৫২ সপ্তাহে
মানে, এক বছরেই নিজের জীবন বদলের একটি বাস্তব পরিকল্পনা।


প্রতিটি সপ্তাহ সাজানো হয়েছে ৮টি গুরুত্বপূর্ণ ধাপে—

📖 কুরআনের বার্তা — ৩৬টি সূরার অনুবাদ, শব্দার্থ ও জীবনঘনিষ্ঠ শিক্ষা
📜 হাদিসের বার্তা — ৫৮টি গুরুত্বপূর্ণ হাদিস
🤲 মাসনূন দুআ ও যিকির
✅ প্রতিদিনের আমল
📘 প্রয়োজনীয় মাসলা-মাসায়েল
⚠️ কবিরা গুনাহ থেকে সতর্কতা
🌙 সংক্ষিপ্তভাবে রাসূল ﷺ-এর জীবনী

      👀 ৯৫৯ জন ক্রয় করতে চেয়েছেন বইটি
হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

কি আছে এই বইতে?

আমাদের অনেকেরই অন্তরে সুপ্ত ইচ্ছা থাকে দ্বীন মেনে চলার, নিজেকে একজন খাঁটি মুমিন হিসেবে গড়ে তোলার। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় সঠিক গাইডলাইন বা একটি সুনির্দিষ্ট সিলেবাসের অভাব। কোথা থেকে শুরু করব, প্রতিদিন কী আমল করব, কিংবা ইসলামি জ্ঞানের বিশাল সমুদ্র থেকে আমার জন্য আবশ্যিক অংশটুকু কীভাবে শিখব—এই দ্বিধায় অনেকেরই আর সামনে এগোনো হয় না ।

এই দীর্ঘদিনের অভাব পূরণ করতে এবং এলোমেলো প্রচেষ্টাকে একটি সুশৃঙ্খল রুটিনে নিয়ে আসতে তৈরি করা হয়েছে ‘আমল বিশ্বকোষ’। এটি নিছক কোনো বই নয়, বরং দৈনন্দিন আমলী জীবনের একটি সমৃদ্ধ ও সুবিন্যস্ত পাঠ্যক্রম। ফলে এই বইটি আপনাকে নিয়ে যাবে ৫২ সপ্তাহের (এক বছর) একটি ধারাবাহিক সফরে ।

বইটির অনন্য বৈশিষ্ট্য হলো এর ৮টি ধাপে সাজানো সাপ্তাহিক সিলেবাস, যা জীবনের প্রতিটি দিককে আলোকিত করবে:

১. কুরআনের বার্তা: এখান রয়েছে সূরা ফাতিহাসহ পূর্ণাঙ্গ ৩০ পারার ৩৬ সূরা। এগুলোকে বিন্যাস করা হয়েছে ৫২ সপ্তাহে। প্রত্যেক সপ্তাহের সিলেবাসেই রয়েছে মূল আরবি পাঠ, সাবলীল বাংলা অনুবাদ, নামকরণ ও প্রেক্ষাপট, মূলকথা, এবং আয়াতের জীবনমুখী শিক্ষা।

২. হাদিসের বার্তা: ইমাম নববীর ৪০ হাদিস হিসেবে প্রসিদ্ধ পুস্তকের ৪২টি হাদীসসহ গুরুত্বপূর্ণ আরো দশটি হাদিস, আরবি মূলপাঠ, সাবলীল বাংলা অনুবাদ এবং মর্মকথা দিয়ে সাজানো হয়েছে ৫২ সপ্তাহের সিলেবাস।

৩. মাসনুন দুআ: এখানে কুরআনের দুআ, হাদিসের দুআ, এবং দৈনন্দিন দুআ­­—এই তিন শিরোনামের অধীনে এসেছে প্রায় দুইশত নির্ভরযোগ্য দোয়ার মূল আরবি এবং বাংলা উচ্চারণ ও অনুবাদ। সকাল-সন্ধ্যা, বিপদ-আপদ, এমনকি ঘুম থেকে ওঠা বা বিশেষ মুহূর্তের (যেমন: ইস্তিখারা বা ঋণ মুক্তির) দুআসমূহ ।

৪. মাসনুন যিকির: এই ক্যাটাগরিতে উল্লেখ করা হয়েছে দৈনন্দিন ও সকাল সন্ধ্যা প্রয়োজনীয় জিকির-আযকার, প্রতিটিতেই রয়েছে হাদিসের রেফারেন্স।

৫. আমল: প্রতিদিনের করণীয় ও পালনযোগ্য কিছু সুন্নত মুস্তাহাব জীবন ঘনিষ্ঠ আমল তুলে ধরা হয়েছে এখানে। সাথে রয়েছে বারোমাসের বিভিন্ন মওসুমের প্রাসঙ্গিক আমল।  

৬. মাসায়েল: দৈনন্দিন জীবনের জরুরি বিধি-বিধান, ফরজ নফল ও বিভিন্ন পর্যায়ের ইবাদত, ব্যক্তিগত পারিবারিক সামাজিক ও অর্থনৈতিক জীবনের শরয়ী নীতিমালা সুবিন্যস্ত আকারে তুলে ধরা হয়েছে এখানে।

৭. কবিরা গুনাহ: কুরআন হাদীস আলোকে ব্যক্তিগত পারিবারিক সামাজিক অর্থনৈতিক ও রাষ্ট্রীয় জীবনের সাথে সম্পর্কিত বড় বড় গুনাহ ও অপরাধগুলো চিহ্নিত করে উল্লেখ করা হয়েছে তা থেকে বেঁচে থাকার উপায়।

৮. সীরাতুন নবী (সা): অল্প কথায়, সাবলীল বর্ণনায় নির্ভরযোগ্য সীরাত গ্রন্থের আলোকে তুলে ধরা হয়েছে নবীজির পূর্ণাঙ্গ জীবনচিত্র।

.

আর প্রতিটি সপ্তাহ শেষে বইটিতে রয়েছে একটি ‘সাপ্তাহিক আমল ট্র্যাকার’। আপনি সারা সপ্তাহে কতটুকু আমল করতে পারলেন, নামাজ বা তিলাওয়াত ঠিকমতো হলো কি না—তা নিজেই যাচাই করতে পারবেন।

এক বছর শেষে এই সিলেবাস সম্পন্ন করার মাধ্যমে ইনশাআল্লাহ আপনি নিজেকে একজন তাকওয়াবান ও আমলকারী মানুষ হিসেবে আবিষ্কার করবেন। নিজের এবং পরিবারের দ্বীনি ও আমলী তরবিয়তের জন্য ‘আমল বিশ্বকোষ’ হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী।

Additional information

Weight 0.700 kg
pages

624, কভার : হার্ড কভার, সংস্করণ : 1st published, 2026

Reviews

There are no reviews yet

Be the first to review “আমল বিশ্বকোষ”

Your email address will not be published. Required fields are marked *

* Answer is required